Monday, December 11, 2017

ওয়ারীতে নারীর পায়ে গুলি করে ছিনতাই

রাজধানীর ওয়ারী এলাকায় এক নারীকে বন্দুক ঠেকিয়ে গলার চেইন, হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর ডান পায়ে গুলি করেছে ছিনতাইকারীরা। আহত শাহিদা আক্তারকে (২৭) প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আহত শাহিদা আক্তারের স্বামীর ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে রিকশায় করে রাজধানী সুপার মার্কেট থেকে ওয়ারীতে বাসায় ফিরছিলেন শাহিদা। সালাউদ্দীন হাসপাতাল পার হলে মোটরসাইকেলে দুই যুবক এসে তাঁর পথরোধ করে। পরে বন্দুক ঠেকিয়ে গলার চেইন, হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাঁর ডান পায়ে গুলি করে।

No comments:

Post a Comment