
ঢাকা
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের তফসিল আগামী
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করে হবে। উপনির্বাচন অনুষ্ঠিত হবে
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। আজ নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে
নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান।
তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁরা
এবার ভোটার হয়েছেন, তাঁরা নির্বাচনে ভোট দিতে পারবেন, তবে প্রার্থী হতে
পারবেন না। হেলালুদ্দিন আহমদ জানান, একই সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড
ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত
হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন হবে। নতুন যুক্ত
হওয়া ওয়ার্ডগুলোতে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের মেয়াদ হবে এই সিটি
করপোরেশনে বাকি মেয়াদ পর্যন্ত।
No comments:
Post a Comment