Saturday, December 9, 2017

ঢাবি অধিভুক্ত সরকারি কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি এবং পাস কোর্সের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্র পরিদর্শন করেন। বাণিজ্য ইউনিটে ৮ হাজার ৭ শ’ ৮৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ২২,১০৩ জন। উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ অধিভুক্ত কলেজের মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment