Tuesday, December 12, 2017

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ


ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কারণে মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়েছে বলে জানা গেছে। সোমবার রাতে থেকেই পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। পরে রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়াঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) খন্দকার মো. তানভির হোসেন জানান, কুয়াশায় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়েছে। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ওই ফেরিগুলো মাঝনদীতে নোঙর করেছে। তিনি বলেন, উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।

No comments:

Post a Comment