
ঘন
কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার
দিবাগত রাত ২টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ফের ফেরি চলাচল বন্ধ করা হয়।
পাটুরিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন ও দৌলতদিয়া ফেরিঘাট শাখা
বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, রাত থেকে তীব্র
কুয়াশা পড়তে থাকে পদ্মা নদীর অববাহিকায়।
ফলে নদীপথে ফেরির মার্কিং বাতির
আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা
হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পড়ে। তবে
কুয়াশা কমে গেলে ফের ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান ওই কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল ৭টায়ও ওই রুটে ফেরি চলাচল চালু হয়নি বলে নিশ্চিত করেছেন
পাটুরিয়াঘাটের আরেক ব্যবস্থাপক (বাণিজ্য) খন্দকার তানভীর হোসেন।
No comments:
Post a Comment