Tuesday, December 12, 2017

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ কলেজে স্নাতক ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল কক্ষে ফল ঘোষণা করেন ঢাবি ভিসি মো. আখতারুজ্জামান। কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং বিজ্ঞান অনুষদসহ তিন ইউনিটে ৩২ হাজার আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার জন। শিক্ষার্থীদের আগামী ১৪ জানুয়ারির মধ্যে স্ব স্ব কলেজের নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল www.7college.du.ac.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে। গত ১ ডিসেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment