Sunday, December 3, 2017

যশোরে দুর্বৃত্তদের গুলি ও বোমায় এনজিও পরিচালক খুন

যশোর নূতন উপশহরে সন্ত্রাসীরা গুলি করে ও বোমা মেরে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক ব্যক্তিকে খুন করেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপশহর সি ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নিহত ভিকু ‘প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ছিলেন। নিহত ভিকু উপশহর সি ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে। ভিকুকে কী কারণে খুন করা হয়েছে, এখন এলাকাবাসী বা পুলিশ তা জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, এনজিও পরিচালক ভিকু রাত পৌণে ১০ টার দিকে উপশহর বি ব্লক বাজার থেকে পায়ে হেঁটে সি ব্লকে নিজবাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ২টি গুাল ও ২টি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। একটি বোমা তার দেহে বিস্ফোরিত হয়। ভাই আবুল কালাম আজাদ ইকু বলেন, ‘ঘটনার সময় ভিকু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া সুবণ‘ভিকুর মুখের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের আনার আগেই তিনি মারা যান।’ কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘ঘটনা জড়িত খুনিদেও গ্রেফতারের জন্য পুশিস কাজ করছে। কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আজমল হুদা জানান, খুনের কারণ ও খুনিদের এখনো সনাক্ত করা যায়নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।

No comments:

Post a Comment