Sunday, December 17, 2017

লাঙ্গলের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে : জিএম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মোস্তফার পক্ষে লাঙ্গলের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে কেউ রুখতে পারবে না। রোববার দুপুরে রংপুর মহানগরীর ধাপ মেডিক্যাল মোড় এলাকায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে নির্বাচনী গনসংযোগের সময় তিনি একথা বলেন।
এসময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মহানগর জাতীয় পার্টির সেক্রেটারী এসএম ইয়াসির, যুগ্ম সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আল আমিন সুমন প্রমুখ। জিএম কাদের বলেন, রংপুরের মানুষের ভালোবাসা জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছে। জাতীয় পার্টি আপনাদের ঋণ কখনই পরিশোধ করতে পারবে না। মোস্তফাকে মেয়র নির্বাচিত করার মাধ্যমে রংপুরের পরিকল্পিত উন্নয়ন করে আপনাদের পাশে দাড়াতে চায় জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে জিএম কাদের শনিবার সন্ধায় রংপুর আসেন।

No comments:

Post a Comment