
গরুচোর
সন্দেহে ফরিদপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম
মতি শেখ (২৯)। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে। এ সময় স্থানীয়
মানুষ একটি ট্রাক পুড়িয়ে দেয়। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে
সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকার বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকে করে চার থেকে পাঁচজন ব্যক্তি
বেড়িবাঁধের ওই সড়কে আসে। তারা আশপাশের বাড়িতে থাকা গরুগুলোর দড়ি খুলতে শুরু
করলে এলাকাবাসীরা টের পায়।
তাদের হাতে ধরা পড়েন মতি শেখ। তবে অন্যরা
পালিয়ে যায়। গণপিটুনিতে আহত মতিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার
পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর ভাষ্য, গত এক মাসে আটটি বাড়ি থেকে
১৩টি গরু চুরি হয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতেও পাশের গদাধরডাঙ্গি গ্রামে
গরু চুরি হয়েছে। পুলিশ জানায়,ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment