
আখেরি
মোনাজাতের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে তিন দিনব্যাপী দিনাজপুর জেলা
ইজতেমা। শেষ দিনে শনিবার দুপুর ১২টায় দিনাজপুরের ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে
অনুষ্ঠিত ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ
তাবলিগ জামাতের আমির মাওলানা রবিউল হক। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর
শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আখেরি মোনাজাতে জাতীয় সংসদের হুইপ
ইকবালুর রহিমসহ লাখ লাখ মুসল্লি অংশ নেন। পুরুষের পাশাপাশি অংশ নেন
নারীরাও। উল্লেখ্য, দিনাজপুরের ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে গত বৃহস্পতিবার
জোহরের নামাজের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী দিনাজপুর জেলা ইজতেমা।
No comments:
Post a Comment