Wednesday, December 27, 2017

খুলনায় সিয়াম হত্যায় গ্রেফতার ৪

খুলনায় এসএসসি পরীক্ষার্থী খলিলুর রহমান সিয়ামকে (১৬) কুপিয়ে হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালে নগরীর চাঁনমারী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরা সুলতানা জানান, সিয়াম হত্যার ঘটনায় গভীর রাতে হরিণটানা থানাধীন কৈয়েবাজার এলাকা থেকে দু'জন ও দারোগাপাড়া থেকে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার চার আসামিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রাস্তায় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত খলিলুর রহমান সিয়াম রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। তার বাবার নাম আইনাল হক। মাদক নিয়ে সহপাঠীদের সঙ্গে সিয়ামের বিরোধ ছিল। এ কারণে তার বিরোধীরা তাকে খুন করে থাকতে পারে বলে জানায় পুলিশ।

No comments:

Post a Comment