Sunday, December 31, 2017

বাসের ধাক্কায় দম্পতিসহ নিহত ৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজের পাশে আজ রোববার বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাঁদের দুজন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী।
স্বামী সিরাজুল ইসলামের (৩৮) বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। তবে তাঁর স্ত্রীর নাম জানা যায়নি। অন্য দুজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ব্রিজের পাশে অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। বেলা ১১টার দিকে ঈশা পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।

No comments:

Post a Comment