
মৎস্য
ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ
প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ছায়েদুল হকের
জানাজা হয়। পরে তাঁর লাশ নিয়ে যাওয়া হবে নিজ নির্বাচনী এলাকা নাসিরনগরে।
সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। গতকাল
শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান ছায়েদুল হক। তিনি পাঁচবারের
নির্বাচিত সংসদ সদস্য।
No comments:
Post a Comment