
রাজশাহীর
চারঘাটে শত্রুতা করে এক ব্যক্তির দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলেছে
দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে
এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মতলেব উদ্দিন
যুগান্তরকে জানান, তিন মাস আগে বাসুদেবপুর রেললাইনের পাশে বর্গা নেয়া জমিতে
তিনি দেড় শতাধিক কলাগাছ রোপণ করেন। সোমবার রাতে দুর্বৃত্তরা গাছগুলো কেটে
ফেলেছে। এতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে কে
বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানাতে পারেননি মতলেব। চারঘাট মডেল থানার ওসি
নিবারণচন্দ্র বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গাছ কাটার সঙ্গে
জড়িতদের আইনের আওতায় আনা হবে।
No comments:
Post a Comment