
নাই!’
রাসেদুল ইসলাম নামে ছাত্রলীগের এক নেতা লিখেছেন, ‘ছাত্রদলে পরিণত হচ্ছে
ছাত্রলীগ!’ ছাত্রলীগের আরেক নেতা লিখেছেন, ‘তৈলবাজী আর টাকার কাছে ত্যাগী
আর পরিশ্রমীরা আবারও পরাজিত।’ এ বিষয়ে টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদি
হাসান কানন মোল্লা বলেন, মোশিউর রহমান সরকার বাবুর বাড়ি ৫৪নং ওয়ার্ডে। সে
ওই ওয়ার্ডে কমিটি নিজেই গঠন করেছে। আমার কাছ থেকে শুধু স্বাক্ষর নিয়েছে।
পলক যে ছাত্রদলের সঙ্গে জড়িত এবং বিবাহিত সেটা আমাকে বলেনি।
টঙ্গী থানা
ছাত্রলীগের সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু বলেন, টাকার বিনিময়ে কাউকে পদ
দেয়া হয়নি। মহানগর ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শ
করে যারা যোগ্য তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রলীগের
সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ বলেন, অনেকগুলো বিষয় আমাদের নজরে এসেছে।
ইতিমধ্যে আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের
ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment