
রাজধানীর
শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো
হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ
কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক জানান, লাকী টেক্সটাইল মিলের ছয়তলা
ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা
ঘটনাস্থলে যান। দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে
পারলেও সকাল ৮টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি বলে জানান মাহমুদুল
হাসান। আগুন লাগার পর কারখানায় থাকা অন্তত ৩০ জন ছাদে উঠে আটকে পড়েন। পরে
তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ক্ষতির পরিমাণ
তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মাহমুদুল হক।
No comments:
Post a Comment