
মহেশখালীর
পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আবু কায়সার নামে একজন
নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আবু কায়সার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার
বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। শনিবার ভোরে মহেশখালীর
হোয়ানক ইউনিয়নে কাটালতলী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু'টি
বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার
দাশ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় সন্ত্রাসী জালাল
বাহিনী ও জোনাব আলী বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার
ভোরে মহেশখালীর হোয়ানক ইউনিয়নে কাটালতলী পাহাড় এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা
ঘটে। খবর পেয়ে ঘটনাস্থাল থেকে চোখে গুলিবিদ্ধ অবস্থায় আবু কায়সারকে গুরুতর
অবস্থায় উদ্ধার করে পুলিশ মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে
তাকে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন। নিহত আবু কায়সারও একজন দুধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা
ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানান ওসি।
No comments:
Post a Comment