Thursday, December 28, 2017

বনানীতে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ, মামলার প্রতিবেদন ১৭ জানুয়ারি

জন্মদিনের কথা বলে বনানীতে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ তা দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহম্মদ ফাহদ-বিন-আমিন চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য নতুন ওই দিন ধার্য করে দেন। আদালত সূত্র জানায়, ধর্ষণের শিকার তরুণী নিজে বাদী হয়ে চলতি বছরের ৫ জুলাই রাজধানীর বনানী থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বাহাউদ্দিন ইভানের সঙ্গে ১১ মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই তরুণীর। এ বন্ধুত্বের সূত্র ধরে দুজনের ঘোরাঘুরি ও দেখা-সাক্ষাতও হয়। আর এ বন্ধুত্ব থেকেই চার মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয়। ৪ জুলাই ইভান (আসামি) ফোন করে জানায় তার জন্মদিনের কথা। ওই জন্মদিনে সে তাদের সম্পর্কের কথা পরিবারকে জানাবে ও তরুণীকে পরিচয় করিয়ে দেবে। এরপর ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান ওই তরুণী।
বাসায় মা-বাবা কোথায় জানতে চাইলে ইভান বলেন- তারা (মা-বাবা) অসুস্থ, ঘুমিয়ে আছে। তাদের বিরক্ত করা উচিত হবে না। সকালে পরিচয় করিয়ে দেবে। বাসায় জন্মদিনের অনুষ্ঠানের কোনো আলামত না দেখে তরুণী ভয় পান। এসময় চলে আসতে চাইলে ইভান বাধা দেন। পরে ইভান ওই তরুণীকে রাতের খাবার ও নেশাজাতীয় দ্রব্য খাওয়ান। নেশা করতে রাজি না হলে ইভান ওই তরুণীকে বলেন- একদিন খেলে কিছু হবে না। এরপর রাত ১টার দিকে ইভানের ঘরে ওই তরুণীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ওই তরুণী চিৎকার করা শুরু করলে তরুণীর ব্যাগ রেখে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের করে দেন ইভান। পরে ১২ জুলাই এ মামলায় রিমান্ড শেষে ঢাকার হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেন ইভান। এর আগে ৬ জুলাই বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।

No comments:

Post a Comment