সাদিয়া আক্তার প্রমি, পাকুন্দিয়(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোর গঞ্জের পাকুন্দিয়া ডিগ্রি (অনার্স) কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. বদরুল ইসলাম কাশেম (৩১) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল ১ জানুয়ারী সকাল ১০ টায় পাকুন্দিয়া ডিগ্রি কলেজ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক মনেই তো মানুষ গড়ার কারিগর।যারা ছোট থেকে শিক্ষা দিয়ে বড় করে তোলে পরিশ্রম করে মানুষের মতো মানুষ করে তোলে। আজ তারই আক্রান্ত হচ্ছে দিনের পর দিন। এটা জাতী কখনো মেনে নেবেনা। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ও তীব্র নিন্দা জানায়।
উল্লেখ্য, যে গত ২৮ ডিসেম্বর প্রভাষক বদরুল ইসলাম কাশেম র উপর সন্ত্রাসীরা হামলা করে। তিনি বর্তমানে ঢাকা নিউরোসাইন্স মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
No comments:
Post a Comment