
কলম্বিয়ার
উত্তরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে দশজন নিহত হয়েছে৷ এখনো নিখোঁজ
রয়েছেন তিনজন। মঙ্গলবার অ্যান্টিওকিউয়া প্রদেশের ককেশিয়া শহরের কাছে এই
দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটিতে ১০ যাত্রী
ছিলেন৷ এদের মধ্যে আটজন সেনা সদস্য ও দুজন সাধারণ নাগরিক ছিলেন।
হেলিকপ্টারটির আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজের
সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর৷ স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটে হেলিকপ্টারটি
ককেশিয়া শহর থেকে ফেরার পথে ভেঙে পড়ে৷ নিখোঁজ তিন যাত্রীর খোঁজে তল্লাশি
চালাচ্ছেন উদ্ধারকারীরা। সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। চতুর্থ ব্রিগেডের
কমান্ডার জেনারেল হুয়ান কার্লোম রেমিরেজ ট্রুজিলো জানান, দুর্ঘটনাস্থলের
আবহাওয়া খারাপ থাকায় তল্লাশি কাজ ব্যাহত হচ্ছে৷ গোটা ঘটনার তদন্ত চলবে৷ এর
পিছনে কোনো নাশকতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে প্রাথমিকভাবে
নাশকতার তত্ত্ব উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী৷ হেলিকপ্টারটি যে এলাকায় ভেঙে
পড়েছে, সেখানে বিদ্রোহী গোষ্ঠী দ্য ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন
সক্রিয়৷ সম্প্রতি সরকারের সঙ্গে অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গোষ্ঠীটি
ফের হামলা চালানো শুরু করেছে। গত বছর কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী
রেভিলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার সঙ্গে সরকারের একটি শান্তিচুক্তি
হয়। চুক্তির শর্তানুযায়ী এই গোষ্ঠীকে ভেঙে দেয়া হয়।
No comments:
Post a Comment