
বরগুনার
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মো. আউয়াল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে পাথরঘাটা-টেংরা সড়কে এ ঘটনা ঘটে। আউয়াল পাথরঘাটা
পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আ.জলিল হাওলাদারের ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ বলেন, আউয়াল উপজেলার টেংরা বাজার
থেকে পাথরঘাটায় আসছিল। এ সময় ৫নং ওয়ার্ডের মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায়
এসে ছিঁটকে রাস্তার বাইরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষনিক পাথরঘাটা
উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক আউয়ালকে মৃত্যূ
ঘোষনা করেন। তিনি আরও বলেন, আউয়াল ভাড়ায় মোটরসাইকেল চালাতো। মরদেহটি ময়না
তদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা নিয়ে গেছে বলেও জানান তিনি।
No comments:
Post a Comment