Wednesday, January 17, 2018

শাহজালালে ৩১৮ কার্টন সিগারেট জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩১৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে কুয়েত-ঢাকাগামী ফ্লাইটযোগে শাহাদাত হোসেন ও মো. সোহেল শাহজালাল বিমানবন্দরে নামেন। তারা দুজনই দুবাই থেকে কুয়েত হয়ে ঢাকায় আসেন। সাইদুল জানান, আমদানিনীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। জব্দ করা সিগারেটের মূল্য শুল্ককরসহ প্রায় ১৯ লাখ আট হাজার টাকা। এ ঘটনায় শুল্ক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment