Tuesday, January 23, 2018

ফারুকী হত্যা: তদন্ত প্রতিবেদন ৪ মার্চ

ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার তদন্ত সংস্থা সিআইডি মামলার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন।
২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বরের নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

No comments:

Post a Comment