
দারিদ্রপীড়িত
ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক জনমত ও সমালোচনা
উপেক্ষা করে রোববার ইয়েমেনের আরমান, হুদাইদা, জাওফ ও সানা প্রদেশে হামলা
চালানো হয়েছে। আরমান প্রদেশের হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন। এছাড়া,
হুদাইদা প্রদেশে বিমান হামলায় দুইজন আহত হয়েছেন। ইয়েমেনের আরবি ভাষার
টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে। ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান
হামলা চালানো হয় এবং ৩৪ জন নিহত হয়েছিলেন। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে
ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু হয়েছে এবং এ পর্যন্ত সরাসরি যুদ্ধের
কারণে কমপক্ষে ১৩ হাজার ৬০০ মানুষ মারা গেছেন। এছাড়া, যুদ্ধের কারণে সৃষ্ট
দুর্ভিক্ষ ও কলেরায় মারা গেছেন এর চেয়ে অনেক বেশি মানুষ। কিন্তু ইয়েমেনের
পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালসহ যেসব
উদ্দেশ্য নিয়ে ইয়েমেনের আগ্রাসন শুরু তার কিছুই অর্জিত হয় নি।
No comments:
Post a Comment