Sunday, January 21, 2018

গফরগাঁওয়ে বসতঘরে অগ্নিকাণ্ড

ময়মনসিংহের গফরগাঁওয়ে লামকাইন গ্রামে রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুপি বাতি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের ইদ্রিস আলী ফকিরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে অপর বসতঘরে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও গফরগাঁও ফায়ার সাভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

No comments:

Post a Comment