
রাজধানীর
সবুজবাগের আহমদনগর এলাকার একটি টিনশেডঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
করেছে পুলিশ। নিহতরা হলেন সান্ত্বনা আক্তার (২৫) ও তার শিশুসন্তান মাহফুজা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, সান্ত্বনা
আক্তারের স্বামী মামুন ডিশ সংযোগের কাজ করেন।
তিন দিন আগে তিনি শ্যালিকাকে
(সান্ত্বনার বোন) নিয়ে পালিয়ে যান। তারা একই বাসায় থাকতেন। সবুজবাগ থানার
ডিউটি অফিসার এসআই অসীম যুগান্তরকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত ঘটনা এখনও
জানা যায়নি।
No comments:
Post a Comment