Thursday, January 11, 2018

৯ম দিনে আদালতে খালেদা জিয়ার যুক্তি উপস্থাপন চলছে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ৯ম দিনের মতো যুক্তি উপস্থাপন করছেন তার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালনের উপস্থিত হন খালেদা জিয়া। এ সময় জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দেন তিনি। এরপর বেলা ১১টা ১০ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার পক্ষে ৯ম দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

No comments:

Post a Comment