Sunday, January 21, 2018

লেবানন যাওয়ার পথে তুষার ঝড়ে সিরিয়ার ১৩ শরণার্থীর মৃত্যু

প্রতিবেশ দেশ লেবানন যাওয়ার পথে তুষার ঝড়ে সিরিয়ার ১৩ শরণার্থী মারা গেছেন। এর মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন। জাতিসংঘের শারণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরএ খবর নিশ্চিত করেছে। সিরিয়া থেকে এসব শরণার্থী গত বৃহস্পতিবার দুর্গম পথে লেবাননে যাওয়ার চেষ্টা করছিলেন। পথে তারা তুষার ঝড়ের কবলে পড়েন।
ইউএনএইচসিআর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শরণার্থী দলে থাকা এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্যদেরকে দেখতে পেয়ে লেবাননের সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে নেয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তারা মারা যান। তবে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার ১০ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দুটি শিশু ও ছয়জন নারী রয়েছেন। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। লেবাননের সামরিক সূত্র বলেছে, শুক্রবার সশস্ত্র বাহিনী মোট ১২টি মরদেহ উদ্ধার করে এবং একজন হাসপাতালে মারা যান। আরেকটি মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে। সব মিলে মৃতের সংখ্যা ১৪।

No comments:

Post a Comment