Wednesday, January 10, 2018

টঙ্গীতে তুলার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় আবুল বাশার মিয়ার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

No comments:

Post a Comment