
ইরান
ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘নাক গলাচ্ছে’ বলে
অভিযোগ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। তুরস্কের প্রতিবেশী
দেশ ইরানে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনা চলছে। সরকারবিরোধী বিক্ষোভ ও
সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২১ জন মারা গেছেন। বিক্ষোভকারীদের ‘উসকে’ টুইট
করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর পাকিস্তান-যুক্তরাষ্ট্র
বাদানুবাদও তীব্র হয়েছে। গতকাল ফ্রান্সে রাষ্ট্রীয় ভ্রমণ শুরু করেছেন
এরদোয়ান। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছু দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও
ইসরায়েল—পাকিস্তান ও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, এটা আমাদের
কাছে গ্রহণযোগ্য নয়।’ তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও
ইসরায়েল) বিভিন্ন দেশের জনগণকে একজনের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে দিচ্ছে।
No comments:
Post a Comment