
খাগড়াছড়িতে
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামগড় থানার প্রেমতলা থেকে অস্ত্রসহ
তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সুজন (২৮) ও আব্বাই মারমা (৩৩)। উদ্ধার
হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-২২, দুটি লোকাল গান, ১০ রাউন্ড একে-২২
অ্যামুনিশন, ৪ রাউন্ড লোকাল গান অ্যামুনিশন, চাঁদা আদায়ের রশিদ ও একটি
রামদা। রামগড় থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায়
মামলা করা হবে।
No comments:
Post a Comment