নিজস্ব প্রতিবেদক ¢
এবি ব্যাংকে‘র পরিচালক নির্বাচিত হওয়ায় কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতির নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ চৌফলন্ডীর কৃতি সন্তান জননেতা খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীকে। গত ৩১ ডিসেম্বর সকাল ১১ টায় কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতির সভাপতি ও দৈনিক কক্সবাজার ৭১ এর প্রকাশক ও প্রধান সম্পাদক বেলাল উদ্দিন বেলাল ও সাধারন ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿
কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতির পক্ষে
১ম পৃষ্টার পর......
সম্পাদক মিজানুর রহমান এর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক এস এম ছৈয়দুল করিমও অর্থ সম্পাদক মৌলানা জামাল হোছাইন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও দৈনিক কক্সবাজার ৭১ এর সম্পাদক মাহামুদুল করিম মাদু, জেলা পরিষদ সদস্য তাহমিনা চৌধুরী লুনা, জেলা আওয়ামীলীগ নেতা সোনা আলী, সদর আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ, চৌফলদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার রুহুল আলম দানু, নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজাহান মনির, সুনিল কান্তি দে, দুর্জয় কান্তি দে, নুরুল ইসলাম ফরাজী ও মমতাজুল ইসলাম প্রমূখ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দদের নতুন বছরের শুভেচ্ছা জানান একই সাথে বলেন, সংগঠন সৃষ্ঠি হওয়া বড় বিষয় নয়, সংগঠনকে জনকল্যানে এগিয়ে নিতে হবে। একই সাথে কক্সবাজারে অবস্থানরত সকল চৌফলদন্ডীবাসীকে ঐক্যবদ্ধ একাত্মতা করে একটি কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতি এগিয়ে নেওয়ার জন্য আহবান করেন। এবং সংগঠনকে সর্বাত্ম সহযোগী করা হবে বলে জানান।

No comments:
Post a Comment