
ভোরের
কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের নিরাপত্তায় হুমকি এবং মানহানির
মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
সম্পাদক পরিষদ। গতকাল রোববার ডেইলি স্টার সেন্টারে সম্পাদক পরিষদের সভা
অনুষ্ঠিত হয়। এরপর সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনামের সই করা সম্পাদক পরিষদের
বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে তুচ্ছ ঘটনায় সম্পাদক ও
সাংবাদিক, বিশেষ করে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা ও সমন জারির ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। তাতে বলা হয়, পরিষদ লক্ষ
করছে, বিভিন্ন সংস্থা সাম্প্রতিক সময়ে সম্পাদক ও সাংবাদিকদের ডেকে
পাঠাচ্ছে এবং প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চাইছে। পরিষদ মনে করে, এই ধরনের
চর্চা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। পরিষদ অবিলম্বে এই চর্চা বন্ধ করার
দাবি জানায়। বিবৃতিদাতারা হলেন হলেন: গোলাম সারওয়ার, মাহ্ফুজ আনাম,
তাসমিমা হোসেন, রিয়াজউদ্দিন আহমেদ, খন্দকার মুনীরুজ্জামান, শ্যামল দত্ত,
নঈম নিজাম, জাফর সোবহান, দেওয়ান হানিফ মাহমুদ, এ এইচ এম মোয়াজ্জেম হোসেন,
মতিউর রহমান, আলমগীর মহিউদ্দিন ও ইমদাদুল হক মিলন। বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment