
রাশিয়ার
দাগেস্তান প্রদেশের ৪৬ বছর বয়স্ক নারী আয়না গামজাতোভা চলতি বছরের মার্চে
অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ফেসবুকে তার
প্রতিদ্বন্দ্বিতা করার কথা নিশ্চিত করার পর শনিবার দাগেস্তানের রাজধানী
মাখাশকালায় তার কয়েক শ’ সমর্থন সমবেত হয়ে উল্লাস প্রকাশ করেন। আয়না রাশিয়ার
সব চেয়ে বড় মুসলিম গণমাধ্যম ইসলাম ডট রু এর প্রধান। এর আওতায় রেডিও,
টেলিভিশন ও পত্রিকা রয়েছে। তিনি ইসলামের ওপর বেশ কয়েকটি বই রচনা করেছেন এবং
একটি দাতব্য সংস্থাও পরিচালনা করেন। আয়নার বর্তমান স্বামী দাগেস্তানের
মুফতি আহমদ আদুলায়েভ। দাগেস্তান হচ্ছে রাশিয়ার একটি গোলযোগপূর্ণ প্রদেশ।
এখানে বিভিন্ন গোষ্ঠী, গোত্র ও কেন্দ্রীয় বাহিনীর সাথে সংঘর্ষে শত শত লোক
নিহত হয়েছে। আয়না একটি সুফি তরিকার অনুসারী। এ তরিকার গুরু সাঈদ আফেন্দি
চিরকাভি ২০১২ সালে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় নিহত হন।
আয়নার
প্রথম স্বামী সাঈদ মুহাম্মদ আবুবকরভও ১৯৯৮ সালে এক বোমা হামলায় নিহত হন।
কিন্তু তার হত্যাকারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আয়নার প্রার্থী হওয়ার
বিষয়টি রাশিয়ার মুসলিম কমিউনিটিতে এখন প্রধান আলোচ্য বিষয়। কেউ কেউ তাকে
স্বামীর ছায়ায় থাকার পরামর্শ দিলেও অনেকেই তার সংকল্পকে স্বাগত জানিয়েছেন।
অনেকের মতামত এটা তেমন ফল দেবে না, তবে এর মাধ্যমে রাশিয়ায় মুসলিম নারীদের
একটা চিত্র ফুটে উঠবে। তার এ প্রার্থিতার ফলে দারিদ্র্যপীড়িত, জনবহুল, বহু
নৃগোষ্ঠীর দাগেস্তান সবার মনোযোগ কাড়তে পারবে। দাগেস্তানের
উপ-ক্রীড়ামন্ত্রী ও বক্সিংয়ে সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন গাইদারবেক
গাইদারবেক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যদি তিনি হেরেও যান, তারপরও মানুষ জানতে
পারবে হিজাব পরিহিত একজন মুসলিম নারী শুধু একজন মা-ই নন, বরং একজন শিক্ষিত,
জ্ঞানী ও সম্মানীত নারী’।
No comments:
Post a Comment