Thursday, January 11, 2018

শরণখোলায় ‘বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু’ নিহত

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু’ নিহত হয়েছেন বলে দাবী করেছে র‌্যাব। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুখপাড়া চরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত তিনজন বনদস্যু সুমন বাহিনীর সদস্য বলে র‌্যাব জানায়। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৮-এর পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব-৮-এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment