
সংখ্যালঘু তোষণ বন্ধ করে তাদের ক্ষমতায়নের যে কর্মসূচি সরকার নিয়েছে, হজ যাত্রায় ভর্তুকি বন্ধ তারই অংশ। সরকারের তরফ থেকে এমনটিই জানানো হয়েছে বলে তিনি জানান। ভারতীয় গণমাধ্যমের খবর, ২০১২ সালে হজে ভর্তুকি তুলে দেয়ার বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশকে বাস্তবায়িত করা হল ২০১৮ সালে। সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে ধীরে ধীরে এ ভর্তুকি লোপ করতে হবে। প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা হজযাত্রীদের ভর্তুকি হিসেবে দিত কেন্দ্রীয় সরকার। তা না করে ওই টাকা সংখ্যালঘুদের শিক্ষা ও কল্যাণমূলক কাজে ব্যয় করার কথা সরকার জানিয়েছে।
No comments:
Post a Comment