Wednesday, January 17, 2018

শাহজালালে আমদানি নিষিদ্ধ ভায়াগ্রা স্প্রে জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ভায়াগ্রা স্প্রে ও বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার গভীর রাতে কুয়েত থেকে আসা কেডব্লিউ-২৮৩ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম সাইফুল ইসলাম। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুলকে আটকের পর তার সঙ্গে থাকা দুটি লাগেজে তল্লাশি চালিয়ে ১০০ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা ও ৩৪ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। তিনি জানান, আমদানিনীতি আদেশ অনুযায়ী- সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপানবিরোধী সতর্কীকরণ’ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না এবং ভায়াগ্রা আমদানি নিষিদ্ধ।

No comments:

Post a Comment