
অঝোরে
কাঁদছে নিষ্পাপ মেয়েটি। বোরকার আস্তিনা গুটিয়ে হাত দিয়ে বারবার চোখের জল
মুছেই চলেছে। অভিমানে দূরে তাকিয়ে আছে অবুঝ ছেলেটি। কিন্তু কেন? আর
কিছুক্ষণ পরেই তাদের বাবা আত্মঘাতী বোমা হামলায় নিজের জীবনকে বিসর্জন দিতে
চলেছে। ইরাক সিরিয়ার মতো দেশে আইএসআইএস সদস্যদের পরিবারের নিত্যদিনের চিত্র
এটি।
শরীরভর্তি বোমা আর কোলে আগ্নেয়াস্ত্র নিয়ে হুইলচেয়ারে বসে আছে বাবা।
শেষবারের মতো সন্তানদের প্রিয়মুখ প্রাণভরে দেখে নিচ্ছে। তাদের সঙ্গে
কথোপকথনের মাধ্যমে জানাচ্ছে চিরবিদায়। গত বছরের নভেম্বরে সিরিয়ান সরকার
আইএসআইএস অধ্যুষিত এলাকা থেকে তাদের পুরোপুরি উৎখাত করতে সফল হয়েছে। এরপর
থেকেই বিভিন্ন এলাকাতে তারা চোরাগুপ্তা এবং আত্মঘাতী বোমা হামলা চালানোর
চেষ্টা করে যাচ্ছে। সিরিয়ার ছোট ছোট এলাকাগুলোকে তারা হামলার নিশানা হিসেবে
ব্যবহার করার পরিকল্পনা করছে। স্থানীয় সংবাদ সংস্থা আলমাস-দার সংবাদ
ইতিমধ্যে তাদের ওয়েব সাইটে ২০ জন সিরিয়ান সেনাদের হত্যার খবর নিশ্চিত
করেছে।
No comments:
Post a Comment