পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায় , পাকুন্দিয়া পৌর সভার চর পাকুন্দিায়া এলকার ওমর ফারুখ ভুইয়ার ছেলে জান্নাতুল তানভীর জেমি (১৭) গত সোমবার সন্ধ্যায় বাড়ী থেকে বাজারে যাওয়ার পথে পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া টু মুনিয়ারিকান্দা সড়কে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন অটোরিক্সা সামনে থেকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে প্রেরন করলে মেডিকেলে নেওয়ার পথে রাত ২ টার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

No comments:
Post a Comment