
ঘন
কুয়াশার কারণে পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে
ফেরি চলাচল বন্ধ রয়েছে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে রোববার রাত ২টা থেকে আর
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত সাড়ে ৩টা থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জানান, কুয়াশার
কারণে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না, তাই রাত সাড়ে ৩টা থেকে ফেরি
চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, রাতে পদ্মা
অববাহিকায় কুয়াশা বেড়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ সম্পূর্ণ ঢাকা
পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে সহ্রাধিক
যাত্রী নিয়ে ছয়টি ফেরি আটকা পড়েছে। এছাড়া দুই ঘাটে দুই শতাধিক যানবাহন পার
হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
No comments:
Post a Comment