
মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার
সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা
চলবে। আজ এসএসসি ও এসএসসি ভোকেশনালে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলছে।
মাদ্রাসা বোর্ডের দাখিলে নেয়া হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা।
বার্তা
সংস্থা বাসস জানিয়েছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৩১ হাজার
৮৮৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ ছাত্র ও ১০
লাখ ৮ হাজার ৬৮৭ ছাত্রী রয়েছে। ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত
হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার মন্ত্রণালয়ের
সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়,
২০১৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ
নিয়েছিল। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর এসএসসিতে পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮
জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৯ হাজার ৭৫২ এবং
কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থিত
মোট আট কেন্দ্রে ৪৫৮ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সংবাদ সম্মেলনে আরও জানানো
হয়, তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি এবং ব্যবহারিক
পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হবে।
No comments:
Post a Comment