
কিশোরগঞ্জের
ইটনা সদর ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ
থেকে সাত পিস ইয়াবা পাওয়া যায়। রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পার্ক
নামে আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত শফিকুল ইসলাম সোহাগ
ইটনা সদর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম নূরুর ছেলে।
২০১৬ সালের ২০ জুন নূরুল ইসলাম নূরুর আকস্মিক মৃত্যুর কারণে ওই বছরের ৩১
অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে
তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো.
ইকবাল হায়াত জানান, আটকের সময় চেয়ারম্যানের কাছে সাত পিস ইয়াবা পাওয়া
গেছে। তিনি আরও জানান, ইউপি চেয়ারম্যান সোহাগ ছাড়াও সেখান থেকে ইয়াবাসহ তার
দুই সহযোগীকে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment