
অনুসন্ধানী
সাংবাদিকতায় 'সাংবাদিক পথিক সাহা স্মৃতি স্বর্ণপদক-২০১৮' পাচ্ছেন
যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন। বুধবার পথিক সাহা স্মৃতি
সংসদের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর পাঁচ ক্যাটেগরিতে এই পুরস্কার
দেয়া হবে। প্রথমবারের মতো এ পুরস্কারের জন্য মনোনীতরা হয়েছেন- রাজনীতিতে
সাবেক রেলশ্রমিক নেতা জসিমউদ্দিন মণ্ডল (মরণোত্তর),
অনুসন্ধানী
সাংবাদিকতায় দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন, পরিবেশ
রক্ষা আন্দোলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার যুগ্ম সাধারণ সম্পাদক
মিহির বিশ্বাস, শিশুসংগঠক হিসেবে কচিকাঁচার মেলার পরিচালক খোন্দকার
ইব্রাহিম খালেদ, মানবাধিকার রক্ষা আন্দোলনে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ
ভট্টাচার্য। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেয়া হবে সোনার মেডেল, ক্রেস্ট ও
সম্মাননাপত্র। প্রতিবছর মে মাসে পথিক সাহার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে
পুরস্কার তুলে দেয়া হবে।
No comments:
Post a Comment