
টাঙ্গাইলের
মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী রূপা খাতুনকে গণধর্ষণ ও হত্যা মামলার রায়
আজ। ৫ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আইনি যুক্তিতর্ক
উপস্থাপন শেষে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক
এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া রায়ের এ
দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন বিশেষ পাবলিক
প্রসিকিউটর (পিপি) একেএম নাছিমুল আক্তার। তাকে সহায়তা করেন মানবাধিকার
কমিশনের আইনজীবী এস আকবর খান, মানবাধিকার কর্মী এমএ করিম মিয়া ও মানবাধিকার
বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ।
আসামিপক্ষে আছেন শামীম চৌধুরী দয়াল ও দেলোয়ার হোসেন। টাঙ্গাইলের নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি একেএম নাছিমুল আক্তার জানান,
ঘটনার ১৭৩ দিন আর মামলার ১৭১ দিনের মাথায় আলোচিত এ মামলার রায় হতে যাচ্ছে।
আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের
ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম
হয়েছে।
No comments:
Post a Comment