
নাইজেরিয়ার
স্বাস্থ্য বিভাগ বুধবার জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে সেরিব্রোস্পাইনাল
মেনিনজাইটিস (মস্তিষ্ক-জিল্লি প্রদাহ) রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু
হয়েছে। গরম আবহাওয়ার কারণে এ রোগ ছড়িয়ে পড়তে পারে বলে তারা সতর্ক করে
দিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। ল্যাবরেটরিতে পরীক্ষায় আরো ৩১ জনের
মেনিনজাইটিস রোগ ধরা পড়েছে।
এরা মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের বিভিন্ন এলাকার
বাসিন্দা। মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের তীব্র প্রদাহ।
রাজ্যের স্বাস্থ্য কমিশনার মোস্তফা জিবরিল জানান, এ পর্যন্ত এ রোগে যত লোক
আক্রান্ত হয়েছে এবং এতে মারা গেছে তারা সবাই নাইজারের বাসিন্দা। তিনি আরো
জানান, প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে এ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। কম
বাষ্প ও ধূলিমলিন অবস্থার কারণে সাধারনত: শুষ্ক মৌসুমে সেরিব্রোস্পাইনাল
মেনিনজাইটিস রোগ ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, গত বছর নাইজেরিয়ার ১৭ টি
রাজ্যে এ রোগ ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে ৩৩ জনের মৃত্যু হয়।
No comments:
Post a Comment