Thursday, February 15, 2018

দিন-রাত অভিযান চালাতে পারবে ইরানের ‘কারার ট্যাংক’

দিন ও রাতে একইভাবে হরদম অভিযান চালাতে সক্ষম এমন একটি ট্যাংক তৈরি করেছে ইরান। এ ট্যাংক গর্ত, নদী- এমনকি পানির নিচ দিয়েও চলতে পারবে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ট্যাংকের নাম রাখা হয়েছে ‘কারার’। গণউৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি বুধবার জানিয়েছেন, শিগগিরি গণউৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। তিনি জানান, কারার ট্যাংক হচ্ছে অনন্য বৈশিষ্ট্যের ট্যাংক এবং শিগগিরি তা ইরানের সেনাবাহিনীকে সরবরাহ করা হবে। কারার হচ্ছে ইরানে তৈরি প্রথম ট্যাংক, যার পুরোটাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল ফায়ার কন্ট্রোল ব্যবস্থা, লেসার রেঞ্জফাইন্ডার এবং ব্যালিস্টিক কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি।

No comments:

Post a Comment