Monday, February 12, 2018

মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে

রাতের শেষ অংশ থেকে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আকাশ মেঘলাসহ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। সোমবার আবহাওয়া বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।

No comments:

Post a Comment