Wednesday, February 7, 2018

বালিয়াকান্দিতে মোবাইলে প্রশ্নপত্র

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বুধবার সকালে ইংরেজি ২য়পত্র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, ২য়পত্র পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪),
গঙ্গাসাগর গ্রামের ক্ষিরোদ ঘোষের ছেলে সজিব ঘোষ (১৯) ও বালিয়াকান্দি গ্রামের বাবলু মোল্যার ছেলে সুমন মোল্যা (২০) মোবাইল ফোনে ডিভাইডারের মাধ্যমে প্রশ্ন ও উত্তর প্রদান করছিল। এ সংবাদ পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের মোবাইল ফোন পরীক্ষা করে ইংরেজী ২য়পত্রের প্রশ্ন ও উত্তরসহ বিগত দিনেও প্রশ্ন এবং উত্তর পাওয়া যায়। তারা দোষ স্বীকার করায় পাবলিক পরীক্ষা সমুহ অপরাধ আইন, ১৯৮০ এর ৯ ধারায় সুব্রত বিশ্বাস ও সুমন মোল্যাকে ৬মাস এবং সজিব ঘোষকে ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

No comments:

Post a Comment