
মাত্র
দুই লাখ টাকার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন নারায়ণগঞ্জের
ফতুল্লার একটি কারখানার শ্রমিক রুমা রায়। অসুস্থতার কথা জানতে পেরে প্রথমে
কিছুদিন চিকিৎসা নিলেও অর্থের অভাবে এখন আর তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে
না। হার্টের রোগের কথা শুনে তার স্বামী নয়ন রায়ও তাকে ছেড়ে চলে গেছে।
নিরুপায় হয়ে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও জীবন বাঁচাতে তিনি তার দুই বছরের
মেয়েকে সঙ্গে নিয়ে অসুস্থতার কথা গোপন রেখে একটি কারখানায় কাজ করছেন।
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. মুস্তাফিজ আজিজের অধীনে চিকিৎধীন
ছিলেন রুমা। তিনি জানিয়েছে, রুমার হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ায় জরুরিভিত্তিতে
তার অস্ত্রোপচার দরকার। এতে দুই লাখ টাকা খরচ হবে। কিন্তু রুমার হতদরিদ্র
বাবার পক্ষে এতো টাকা যোগাড় করে তাকে চিকিৎসা করানো সম্ভব নয়। এ অবস্থায়
তিনি তার জীবন বাঁচাতে জরুরি চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের
বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন। তার সঙ্গে
যোগাযোগ এবং তাকে বিকাশে সাহায্য পাঠাতে নিচের মোবাইল নম্বরে
যোগাযোগের অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর- ০১৭৮৯-০৫৬৪৭২ (বিকাশ)।
No comments:
Post a Comment