
নিখোঁজের
একদিন পর মারিয়া (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার
সকালে শহরের তরোয়া কাবুলশাহ্ (র.) কালেক্টরেট স্কুলের পেছনে পরিত্যক্ত
জায়গা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত মারিয়া তরোয়া এলাকার নজরুলের
মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার বিকাল থেকে শিশু মারিয়াকে খুঁজে পাওয়া
যাচ্ছিল না। রাতেও শহরে মাইকিং করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে
স্কুলের পরিত্যক্ত জায়গায় মারিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে
খবর দেন। সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছ।
No comments:
Post a Comment